উত্তরা ব্যাংকের ইপিএস বেড়েছে ৪৫%
পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৪৫.৭৬ শতাংশ।
আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ মুনাফা বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৫৯ পয়সা।
অন্যদিকে চলতি বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৯১ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ২.৩৯ টাকা।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেযারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ৩২.৮৯ টাকা। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সম্পদের পরিমাণ ছিল ২৯.৫৮ টাকা।
১৯৮৪ সালে উত্তরা ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
