ইপিএস কমেছে পাইওনিয়ার ইন্সুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৯৪ শতাংশ।
আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এ মুনাফা কমেছে।
মঙ্গলবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য এসেছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৪৮ পয়সা।
এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস কমেছে ৯৪ শতাংশ।
অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনফা হয়েছে ১.১২ টাকা।
আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১.৬৯ টাকা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির ইপিএস কমেছে ৩৩.৭২ শতাংশ।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ২২.১৬ টাকা। ২০১৪ সালের একই সময়ে এ সম্পদের পরিমাণ ছিল ২১.৯৩ টাকা।
২০০১ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
