২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক উঠেছে, বেড়েছে লেনদেনও

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে হয়েছে।

এদিন লেনদেন আগের দিনের চেয়ে ৩ কোটি ৩৬ লাখ টাকা বেশি হয়েছে; হাতবদল হয়েছে ৩৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, মোজাফ্ফর হোসেন স্পেনিং মিলস, বেক্সিমকো ফার্মা, আমান ফিড ও এসপিসিএল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৫৫ লাখ টাকা বেড়ে হয়েছে ২৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।

এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ৭০ দশমিক ০০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।