২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সেল টিভিতে ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

দেশীয় ব্র্যান্ড মার্সেলের সিআরটি ও এলইডি টেলিভিশন কিনে সমস্যায় পড়লে ক্রেতারা পণ্যটি ৩ মাসের মধ্যে পরিবর্তন করে নিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 12:18 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

সম্প্রতি কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চলতি অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ক্রেতাদের জন্য ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেবা চালু করেছে মার্সেল। প্রতিযোগিতার বাজারে কোম্পানির প্রতি ক্রেতাদের আস্থা বাড়াতেই এই উদ্যোগ।”

বিজ্ঞপ্তিতে মার্সেলের হেড অব মার্কেটিং (উত্তর) মোশারফ হোসেন রাজীব জানান, ইলেকট্রনিক্স পণ্যের বাজার এখন বেশ প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়িয়েছে। এখন যে যত বেশি সুবিধা দেবে ক্রেতাদের জন্য ততই লাভ।

রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি ক্রেতাদের জন্য আগের অন্যান্য সুবিধাও চালু রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।  এরমধ্যে রয়েছে এলইডি টিভির প্যানেল, যন্ত্রাংশের ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি, দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া সিআরটি টিভির পিকচার টিউবে দেওয়া হচ্ছে চার বছরের ওয়ারেন্টি।