২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ২৫ টন ভারতীয় ‘নকল তেল’ জব্দ

বেনাপোল স্থল বন্দরে ভারত থেকে আসা ২৫ টনের একটি তেলের চালান জব্দ হয়েছে, যেগুলো নকল বলে দাবি করছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

বেনাপোল শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক এইচ এম শরীফুল হাসান জানান, রোববার সন্ধ্যায় বন্দরের ১৪ নম্বর শেড থেকে চালানটি জব্দ করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় ‘দুলহান কেশকালা’ তেলের এই চালানে মোট ৯৬৪টি কার্টন রয়েছে।

“কার্টন ও বোতলের লেবেল দেখে এগুলো নকল বলে নিশ্চিত হওয়া গেছে। আসল ‘দুলহান কেশকালা’ তেল এ রকম নয়।”

ঢাকার হাটখোলা রোডের আরশান ট্রেড ইন্টারন্যাশনালের নামে তেলের চালানটির আমদানি করা হয়েছে বলে জানান শরীফুল।

১৩ অক্টোবর বন্দরে আসা চালানটি খালাসের জন্য ১৫ অক্টোবর কাগজপত্র জমা দেয় ক্লিয়ারিং এজেন্ট ফ্যামিলিয়ার ইন্টারন্যাশনাল।