২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইপিএস

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১১১ দশমিক ৩২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 04:41 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এই আয় বেড়েছে।

সোমবার  ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য এসেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা।

আগের বছর একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৫৩ পয়সা।

এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ১১১ দশমিক ৩২ শতাংশ।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৪৭ টাকা।

আগের বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১.৫৩ টাকা।

এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির আয় বেড়েছে ৬১ দশমিক ৪৩ শতাংশ।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেযারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ২২.৪৩ টাকা। আগের বছরের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ২২ টাকা।

২০০৩ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।