২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসানে ধাক্কা বিচ হ্যাচারির শেয়ারে

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান গুণেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিচ হ্যাচারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 04:38 PM

Updated : 22 Aug 2022, 01:33 PM

কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান দিয়েছে ১২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাবে কোম্পানিটি এ লোকসান দিল।

সোমবার  ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৩৪ পয়সা।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান দিয়েছে ৩৬ পয়সা।

আগের বছরে একই সময়ে কোম্পানিটি শেযারপ্রতি আয় করেছিল ৮৫ পয়সা।

এছাড়া ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২.০১ টাকায়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদমূল্য ছিল ১২.৩৮ টাকা।