সাত প্রতিষ্ঠানের পর্ষদ সভা
চলতি মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের সাতটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের পর্ষদ সভা হবে সেগুলো হচ্ছে- আমরা টেকনোলজিস, ব্রিটিশ-আমেরিকান টোবাকো কোম্পানি (বিএটিবিসি), ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক লিমিটেড, জুট স্পিনার্স, কেডিএস এক্সেসরিজ লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
এই প্রতিষ্ঠানের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, বিকাল ৩টায়।
সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের পর্ষদ সভা ২২ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানের সভায় গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আগামী ২৫ অক্টোবর বিকাল ৪টায় ‘এন’ ক্যাটাগরিভুক্ত ইফাদ অটোসের পরিচালনা পর্ষদের সভা হবে। সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
‘এ’ ক্যাটাগরিভুক্ত এই ব্যাংকের পর্ষদ সভা ২০ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে, যেখানে পর্যালোচিত হবে ব্যাংকের গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
১৯৮৪ সালে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের বোর্ড সভা ডাকা হয়েছে আগামী ২৫ অক্টোবর, বিকাল ৩টায়।
সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।
এই প্রতিষ্ঠানের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর বিকাল ৪টায়। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকের পর্ষদ সভার সময় ২০ অক্টোবর বিকাল সাড়ে ৪টার পরিবর্তে ওইদিনই সন্ধ্যা ৭টায় নির্ধারণ করা হয়েছে। সভায় ব্যাংকের গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
