চট্টগ্রামে চালু হলো রবির দুই সেবাকেন্দ্র
গ্রাহকদের জন্য চট্টগ্রাম নগরীতে দুটি সেবাকেন্দ্র চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
বুহস্পতিবার ররির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাহাড়তলীর এ কে খান গেটের কাছে নগরীর অলঙ্কার মোড়ে ও কালুরঘাটের কামালবাজারের মোহোরাতে এ দুটি সেবাকেন্দ্র বসানো হয়েছে।
রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ সম্প্রতি সেবাকেন্দ্র দুটির উদ্বোধন করেন।
এসময় রবির মার্কেট অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ, কাস্টমার এক্সপেরিয়েন্সের ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, চট্টগ্রাম মেট্রোর রিজিওনাল ম্যানেজার রেজওয়ান হামিদ সেজান এবং পিপল অ্যান্ড কর্পোরেট ডিভিশনের ম্যানেজার লুৎফর বারী উপস্থিত ছিলেন।
