মার্কেন্টাইলের উদ্যোক্তা ২ দুই লাখ শেয়ার বেচবেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক দুই লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এ এস এম ফিরোজ আলম নামে এক উদ্যোক্তা ও পরিচালক তার হাতে থাকা মার্কেন্টাইল ব্যাংকের ২ কোটি ৬৩ লাখ ৪১ হাজার ২৩৩টি শেয়ার রয়েছে।
২৯ অক্টোবরের মধ্যে ২ লাখ শেয়ার তিনি বাজার দরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।
৭৩৯ কোটি ১৬ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিটির ৩৯ দশমিক ৩৯ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ৬ দশমিক ৭২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ও ৫৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিযোগকারীদের হাতে রয়েছে।
২০০৪ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
