২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমেছে, বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে নেমেছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯৫ কোটি ৫৮ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- কেডিএস এক্সেসরিজ, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, জিপি এবং ইউনাইটেড এয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের লেনদেন হয় ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার তা ১৪ কোটি ৫৮ লাখ টাকা বেড়ে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ দশমিক ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩১৯ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দর।