২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বোর্ড সভা ডেকেছে ইউপিজিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ১৮ অক্টোবর রোববার বোর্ড সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:45 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিকেল ৪টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশের ঘোষণা আসতে পারে।

২০১৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।