২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপলস ইন্সুরেন্সের বোর্ড সভা ১৯ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স ১৯ অক্টোবর সোমবার বোর্ড সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

বেলা পৌনে ৩টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৯৯০ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।