২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাফার্জের বোর্ড সভা ২০ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি ২০ অক্টোবর বোর্ড সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়।

বিকেল ৩টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পরিচালনা পর্ষদের সভায় ২০১৫ সালের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

২০০৩ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।