২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেডিএস এক্সেসরিজের লেনদেন শুরু বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজের লেনদেন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

‘এন’ ক্যাটাগরি হিসেবে তালিকাভুক্ত এ কোম্পানির ট্রেডিং কোড কেডিএসএএলটিডি (KDSALTD)।

এদিকে লেনদেন শুরুর প্রাক্কালে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৫৮ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার বিবেচনায় কোম্পানিটি এ আয় হয়েছে।

বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

আইপিও পূর্ববর্তী ওয়েটেড এভারেজ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৩০ কোটি ৩ লাখ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা পরিমাণ ৭৬ পয়সা।

একই সময়ে পুর্ববর্তী বছরে কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ২ কোটি ২৬ লাখ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ছিল ৫৭ পয়সা।

কেডিএস এক্সেসরিজ পুঁজিবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর করার অনুমোদন পায় কোম্পানিটি।

গত ১০ সেপ্টেম্বর এ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়। চাহিদার তুলনায় ৩৪.৫৪ গুণ আবেদন জমা পড়ে আইপিওতে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কেডিএস এক্সেসরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৯ পয়সা। শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৩ পয়সা।