শেয়ারপ্রতি মুনাফা কমেছে আইডিএলসির
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে প্রায় ২২ শতাংশ।
বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
তৃতীয় প্রান্তিকের (জুলাই’ ১৫ থেকে সেপ্টেম্বর’ ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আইডিএলসির শেয়ারপ্রতি কনসলিডেটেড মুনাফা হয়েছে ১ টাকা ৩৩ পয়সা।
আগের বছর একই সময়ে এ মুনাফারর পরিমাণ ছিল ১ টাকা ৭০ পয়সা।
সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির ইপিএস কমেছে ২১ দশমিক ৭৬ শতাংশ।
অপরদিকে প্রথম ৯ মাসের (জানুয়ারি’ ১৫ থেকে সেপ্টেম্বর’ ১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি কনসোলেটেড মুনাফা হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা।
আগের বছর একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ২ টাকা ৯২ পয়সা।
এ হিসাবে আগের বছরের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৫৬.৮৫ শতাংশ।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে কোম্পানিটির শেযারপ্রতি সম্পদ মূল্যের পরিমাণ ছিল ২৯ টাকা ৭৫ পয়সা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এর পরিমাণ ছিল ২৫ টাকা ৯৭ পয়সা।
১৯৯২ সালে আইডিএলসি ফাইন্যান্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
