২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারে পড়েছে সূচক, লেনদেনও কম

সপ্তাহের চতুর্থ দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বূধবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪০ কোটি ৫৯ লাখ টাকা বা ৩১ শতাংশ কম।

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। কমেছে ৭৬ শতাংশ শেয়ারের দাম ।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সিভিও পিআরএল, সাইফ পাওয়া ও ব্র্যাক ব্যাংক।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৪ লাখ। তবে বুধবার লেনদেন ১৩ কোটি ৭ লাখ টাকা কমে হয়ে দাঁড়ায় ২০ কোটি ৯৭ লাখ।

সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৪৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দর।