২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইজিএম পেছালো

পুঁজিবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের বিশেষ সাধারণ সভার (ইজিএম) পিছিয়ে ২৯ অক্টোবর দিন ঠিক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 01:24 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর সকাল সোয়া ১০টায় গাজীপুরে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে ইজিএম অনুষ্ঠিত হবে।

এ জন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ১৩ অক্টোবর।

এর আগে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করতে ২২ অক্টোবর ইজিএম অনুষ্ঠিত হবে।

ইজিএম ও রেকর্ড ডেট পরিবর্তিত হলেও অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের দ্বন্দ্বের জের ধরে মামলা হলে উচ্চ আদালত ২০১৪ সালে অনুষ্ঠিত কোম্পানির এজিএমকে অবৈধ ঘোষণা করেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে এজিএম ও ইজিএম সম্পন্ন করা নির্দেশ দেন। পরে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়।

২০১৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।