২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে

বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে পাঠিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১৩ শতাংশ নগদ লভ্যাংশ।