শেয়ার কিনবেন প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা
শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন প্রিমিয়ার লিজিংয়ের এক উদ্যোক্তা।
প্রিমিয়ার লিজিংয়ের উদ্যোক্তা মো. মিজানুর রহমান চৌধুরী কোম্পানির ২ লাখ ২১ হাজার শেয়ার কিনবেন।
২৯ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে তিনি এসব শেয়ার কিনবেন।
প্রিমিয়ার লিজিংয়ের ১০৯ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের মধ্যে ৩৩ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে, ১৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ও ৫৩ দশমিক ৭১ শতাংশ শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।
২০০৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
