সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পঁজিবাজারে সূচক বেড়েছে ।
বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৭ পয়েন্ট হয়েছে।
মোট লেনদেন হয় ৪২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ১০ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ফার কেমিকেল, সাইফ পাওয়ার, সামিট এলায়েন্স পোর্ট, এপোলো ইস্পাত ও ডেসকো ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬৬ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দর।
