২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ইজিএম ২২ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২২ অক্টোবর বিশেষ সাধারণ সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 03:17 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার ঢকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, অনুমোদিত মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ইজিএম ডেকেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

ওই দিন সকাল সোয়া ১০টায় গাজীপুরে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে ইজিএম অনুষ্ঠিত হবে। এজন্য ১৫ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা বাড়াতে কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনীতে আনতেই এই বৈঠক হবে।

২০১৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।