বিটিসিএলের ইন্টারনেট চার্জ পুনঃনির্ধারণ
রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনঃনির্ধারণ করেছে।
মঙ্গলবার বিটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিটিসিএলের আই.আই.জি, আই.এস.পি, আই.টি.সি, নিক্স, ডাটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডাটা ও ইন্টারনেট সার্ভিসের নতুন হারে চার্জ গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
উচ্চহারে ব্যান্ডউইড্থ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে পুনঃনির্ধারিত এ চার্জে।
