অ্যামটবের নতুন সভাপতি সুপুন বীরাসিংহে
মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুপুন বীরাসিংহে।
তিনি অ্যামটব বিদায়ী সভাপতি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সিতারার স্থলাভিষিক্ত হচ্ছেন।
কার্যনির্বাহী পরিষদ জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি ।
সোমবার অ্যামটব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়।
বর্তমানে বাংলাদেশে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ মোট ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে।
