২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার  

ঈদের ছুটির পর খোলার প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 04:47 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৭ পয়েন্ট হয়েছে।

মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৯৫ কোটি ৩৩ লাখ টাকা, যার পরিমাণ ছুটির আগের সর্বশেষ দিনের চেয়ে ৩০ কোটি ৩৩ লাখ টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা, সাইফ পাওয়া, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি ও বিএসআরএম স্টিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দর।

কোরবানির ঈদের জন্য গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।