চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানো-নামানোর কাজ পেয়েছে সাইফ পাওয়ারটেক
দুই বছরের জন্য চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানো-নামানোর কাজ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ফাইল ছবি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দুই এবং তিন নম্বর বার্থে কন্টেইনারে পণ্য উঠানো-নামানোর কাজ করবে।
