বিএসএলের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে
ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।
কোম্পানিটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৮ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ১৮ টাকা ৬৬ পয়সা।
