আইপিও ছাড়ছে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে অনুমোদন পেয়েছে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস।
মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির মুখপ্রাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজারে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।
২০১৪ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা ও নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৮.২৮ টাকা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট লিমিটেড।
