২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগের দিন কাস্টমস স্টেশনে সব ব্যাংক খোলা

কোরবানির ঈদের আগের দিন বৃহস্পতিবার কাস্টমস স্টেশন এলাকার ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দেয়া হয়।

কোরবানির ঈদের আগে তৈরী পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার‌্যক্রম অব্যহত রাখতে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়।

সার্কুলারে বলা হয়, “বিজিএমইএর অনুরোধে ২৪ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি ঢাকা ও কমলাপুরের শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার‌্যক্রম অব্যহত রাখার স্বার্থে পর‌্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট শুল্ক স্টেশনকেন্দ্রীক ব্যাংক শাখাও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ওই দিন কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত সম্মানজনক ভাতা দেওয়ারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।