২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিটিকেটস ডটকমে লঞ্চ ও সিনেমার টিকেট

ই-টিকেটিং প্লাটফরম বিডিটিকেটস ডটকমে এবার পাওয়া যাবে সিনেমা ও লঞ্চের টিকেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 10:34 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রোববার মোবাইল ফোন অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাসের টিকেটের অফার দিয়ে চলতি বছরের জুনে ই-টিকেটিং প্লাটফরমটি চালু করে রবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্লক বাস্টার সব সিনেমার টিকেট পাওয়া যাচ্ছে সাইটটিতে। এছাড়া কয়েকটি রুটের লঞ্চ টিকেটও মিলবে। কিছু দিনের মধ্যে আরো বেশ কয়েকটি রুটের লঞ্চের টিকেট চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

যে কেউ বিডিটিকেটস ডটকম ভিজিট করে কাঙ্ক্ষিত বাস, লঞ্চ ও সিনেমার টিকেট নির্বাচন করতে এবং পোর্টালের নির্দেশনা অনুযায়ী সুবিধামত পেমেন্ট চ্যানেল ব্যবহার করে স্বাচ্ছন্দে টিকেট কিনতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিডিটিকেটস ডটকম সম্প্রতি দুটি নতুন পেমেন্ট পদ্ধতি চালু করেছে- ক্যাশ অন ডেলিভারি ও পে অ্যাট রবি সেবা।