সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩০ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি ৪১ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইফাদ অটোস, ইসলামী ব্যাংক, বিএসআরএস স্টিল, বেক্সিমকো ফার্মা ও ইউনাইটেড পাওয়ার ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৯ কোটি ৪৭লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০১ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।
এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দর।
