শেয়ার হোল্ডারদের চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে ম্যারিকো বাংলাদেশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ বিনিয়োগকারীদের চূড়ান্ত লভ্যাংশ ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছে তাদের চূড়ান্ত নগদ লভ্যাংশ পাঠায় বলে এতে বলা হয়।
কোম্পানিটি ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৬৯ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩৫ পয়সা।
১৩ অগাস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
