তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের লভ্যাংশ বিও হিসাবে
বস্ত্র খাতের কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
বৃহস্পতিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। বছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৯ পয়সা।
২০১৩ অর্থবছরেও কোম্পানি একই পরিমান লভ্যাংশ দিয়েছিল।
এই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়। এ জন্য রেকর্ড ডেট তারিখ ছিল গত ২ জুলাই।
