সোয়া ৭ লাখ শেয়ার বেচবেন ফনিক্স ফাইন্যান্সের উদ্যোক্তা
আর্থিক খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
উদ্যোক্তা রিয়াজুল ইসলাম খান ৭ লাখ ২৬ হাজার ৮৬৩ শেয়ার বিক্রি করবেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
এই উদ্যোক্তা আগামী ২৯ অক্টোবরের মধ্যে শেয়ারগুলো বিক্রি করতে পারবেন।
‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
