২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন-সূচক দুটোই বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন ও সূচকে উন্নতি দিয়ে সপ্তাহ শেষ করেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৯ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ১ লাখ টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, আমান ফিড ও বিএসআরএম স্টিল ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দর।