‘সর্বাধুনিক’ প্রযুক্তির স্টিল নিয়ে এলো আরআরএম
স্টিল রি-রোলিং ব্র্যান্ড রানী রি-রোলিং মিল (আরআরএম) বাজারে এনেছে ‘রানী টিএমটি ৫০০ডব্লিউ গোল্ড’, যা ‘সর্বাধুনিক’ প্রযুক্তির স্টিল বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই রড বাজারজাতের ঘোষণা দেয় আরআরএম গ্রুপ।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই রড তৈরিতে আরআরএম সর্বশেষ স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি ব্যবহার করছে। বাংলাদেশে প্রথমবারের মতো টিএমটি বার তৈরিতে ডিএইচআর (ডাইরেক্ট হট রোলিং) প্রযুক্তি ব্যবহার করছে তারা। এই পদ্ধতি সম্পূর্ণ পরিবেশবান্ধব।”
কোম্পানিটির দাবি, এই পদ্ধতিতে বার তৈরির পর তার উপর পর্যাপ্ত পরিমাণে পানি ছিটানো হয়। এর মাধ্যমে বারের বাইরের দিকটা শক্ত থাকে এবং ভেতরের দিকটা ততোটা শক্ত হয় না। এর ফলে রানী টিএমটি বার হয় সর্বোচ্চ শক্তিশালী ও ওয়েল্ডিং, বাঁকানো যায় সহজেই।
সংবাদ সম্মেলনে আরআরএম’র চেয়ারম্যান সুমন চৌধুরী জানান, দেশের মানুষ যেন একটি নিরাপদ পরিবেশে নিরাপদে বাস করতে পারে সেজন্য বিভিন্ন অবকাঠামোগত নির্মাণের জন্য ভূমিকম্প সহনশীল স্টিল টিএমটি বার তৈরির উদ্যোগ নিয়েছেন তারা।
