২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সায়হাম কটনের ইপিএস কমেছে

চলতি বছরের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

২০১৫ সালের মে-জুলাই সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সায়হাম কটনের শেয়ারপ্রতি আয় হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৪০ পয়সা।

সে হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে সাড়ে ৩২ দশমিক ৫ শতাংশ।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ সম্পদের পরিমাণ ছিল ১ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে এটা ছিল ২ টাকা ৭৮ পয়সা।