সূচক আরও বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে ঢাকার পুঁজিবাজারে সূচকে যো্গ হয়েছে আরও ১৬ পয়েন্ট, বেড়েছে চট্টগ্রামেও।
মঙ্গলবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৪২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি ৬১ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, আমানফিড, ইসলামী ব্যাংক ও আলহাজ টেক্স।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৬ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দর।
