একীভূত হচ্ছে সিএমসি কামাল, আলিফ ইউনিটেক্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএমসি কামাল টেক্সটাইলের সঙ্গে একীভূত হচ্ছে তালিকার বাইরে থাকা আলিফ ইউনিটেক্স।
বর্তমানে দুটি প্রতিষ্ঠান একই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হচ্ছে।
কোম্পানি আইন-১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অনুমোদনক্রমে একীভূত হবে প্রতিষ্ঠান দুটি।
এ ক্ষেত্রে আলিফ ইউনিটেক্সের জমি, ভবন, স্থানান্তরযোগ্য ও অস্থানান্তরযোগ্য সম্পত্তি, নকশা, সুনাম, লাইসেন্স, দায়, দাবি অর্থাৎ স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ও দায়দেনা কামাল টেক্সটাইল মিলসের অনুকূলে স্থানান্তর হবে।
এছাড়া ১০ টাকা অভিহিত মূল্যের সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে।
শেয়ারের বিনিময় হার হবে ৮.৪৫ :১। অর্থাৎ আলিফ ইউনিটেক্সের ৮ দশমিক ৪৫টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা সিএমসি কামাল টেক্সটাইল মিলের একটি শেয়ার পাবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনে শেয়ার ইস্যু ও বিনিময়ের এ হার কার্যকর হবে।
১৯৯৭ সালে সিএমসি কামাল টেক্সটাইল মিলস শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
