২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি’র নিরাপত্তা সপ্তাহ পালন

মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে তার কর্মীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচী পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 09:58 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ভেতরে কর্মীদের নিরাপত্তার সঙ্গে কাজ করার ব্যাপারে উদ্যোগী করতে বেশ কয়েকটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ঢাকা এবং আঞ্চলিক অফিসগুলোতে ‘ঝুঁকি সনাক্তকরণ’ বিষয়ে সচেতনতা তৈরির সেশন অনুষ্ঠিত হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কর্মক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে কর্মীদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতার আয়োজন করে ঝুঁকিগুলো তাৎক্ষনিকভাবে সেইফটি টিমের মাধ্যমে সমাধানও করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

নিরাপত্তা সপ্তাহের অংশ হিসাবে ছিল- সব কর্মীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা, ঝুঁকি সনাক্তকরণ, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা নীতি বিষয়ে সচেতনতা তৈরির জন্য কুইজ প্রতিযোগিতা।

সড়ক নিরাপত্তা বিষয়ক সেশনের মাধ্যমে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচীটি শেষ হয়। সেশনটি পরিচালনা করেন চলচ্চিত্র তারকা এবং ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।