২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের মূল্য বৃদ্ধি, ভারতে মাছ রপ্তানি বন্ধ

ভারতে রুপির বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় সাতদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সাতটি অঙ্গরাজ্যে ৪০ থেকে ৫০ হাজার ডলারের মাছ রপ্তানি হয়।

“কিন্তু ভারতীয় রুপির বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ার কারণে প্রতি কেজি মাছে ভারতীয় ব্যবসায়ীদের ১৫ থেকে ২০ টাকা খরচ বেড়ে যাওয়ায় তারা মাছ আমদানিতে অনীহা প্রকাশ করেছেন।

“এ কারণে গত ৬ সেপ্টেম্বর থেকে এই বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রয়েছে।”

মাছ রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।