২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ আপ কিনে থাইল্যান্ড বেড়ানোর সুযোগ

থাইল্যান্ডে বেড়ানোসহ ক্রেতাদের জন্য একগুচ্ছ অফার নিয়ে এসেছে প্রাণ আপ বেভারেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 10:24 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বৃহস্পতিবার প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন এই অফার ঘোষণা করেন প্রাণ বেভারেজের চিফ অপারেটিং অফিসার মো. আনিসুর রহমান।

তিনি বলেন, “প্রাণ আপ লাভ ইন থাইল্যান্ড অফারের আওতায় ১০ জন গ্রাহক পাবেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এছাড়াও থাকছে এলইডি টিভি, মোবাইল ফোন, নগদ টাকা, টি-শার্টসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ।”

ইতোমধ্যেই নতুন অফারের পণ্যগুলো বাজারে পৌঁছে গেছে জানিয়ে আনিসুর বলেন, “পুরোনো পণ্য বিক্রি হয়ে যাওয়া সাপেক্ষে ধীরে ধীরে আরও নতুন পণ্য বাজারজাত করা হবে।”

স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত এই অফার চলবে বলেও জানান তিনি।

বর্তমানে ১০টি দেশে প্রাণের বেভারেজ চলছে জানিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে অফারটি চালু নেই।”   

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণ আপের ২৫০ এমএল, ৫০০ এমএল, এক লিটার ও দুই লিটারের বোতলের লেবেলে নির্দিষ্ট স্থানে ঘষে এই অফার সম্পর্কে জানতে পারবেন ক্রেতারা। সেখানে বিভিন্ন পুরস্কারের নাম লেখা থাকবে।

সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজের বিপণন বিভাগের প্রধান মো. আতিকুর রহমান, ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।