২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৪ পয়েন্ট হয়েছে।

এদিন মোট ৪৪৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি ৯৯ লাখ টাকা কম। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- আমানফিড, ইউনাইচেড এয়ার, লিন্ডবিডি, এমারলেড ওয়েল এবং স্কয়ার ফার্মা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩২ কোটি ৪৫লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম।   

এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৬১দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর।