আর্থিক প্রতিষ্ঠানের শাখা স্থাপনে বাড়ি ভাড়ায় কড়াকড়ি
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থানান্তর বা সম্প্রসারণ এবং শাখা অফিস স্থাপন-সম্প্রসারণ বা স্থানান্তরে বাড়ি ভাড়া নেওয়ার চুক্তিতে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে এসব ক্ষেত্রে কার্যালয়ের ডেকোরেশন করতেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা ওই সার্কুলারে বলা হয়, ইদানিং কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠানকে নতুন শাখা খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদন ছাড়াই বাড়ি ভাড়া চুক্তি করতে লক্ষ্য করা যাচ্ছে; যা আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ৭(১) ধারায় বর্ণিত নির্দেশনার সুষ্পষ্ট লংঘন।
এই অনিয়মের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
দেশে বর্তমানে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান কার্যরত রয়েছে।
