২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে সূচক-লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 05:00 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯২ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- আমানফিড, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, ইউনাইটেড পাওয়ার ও এমারলেড ওয়েল ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৩দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দর।