কন্টেসা সল্যুশনসের লোগো উন্মোচন
লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড।
রোববার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে কন্টেসা সল্যুশনসের লোগো উন্মোচন ছাড়াও ই-কমার্স ওয়েবসাইট ‘এইসব ডটকম’ ও ইসলামিক ওয়েবসাইট ‘সহজ ইসলাম ডটকম’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় আজ কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড, ই-কমার্স ওয়েবসাইট এইসব ডটকম ও ইসলামিক ওয়্যাপ সাইট সহজ ইসলাম ডটকম যুক্ত হল। ”
এ উদ্যেগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “আশা করি এই উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
কন্টেসা সল্যুশনস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. লুৎফর রহমান বলেন, “কন্টেসার মূল লক্ষ্য হল টেলকো ভ্যাস এবং ডিজিটাল সার্ভিস শিল্পে ভূমিকা পালন করা। ”
বর্তমানে কন্টেসা সফটওয়্যার, মোবাইল ভ্যাস, ডিজিটাল সার্ভিস, ই-কমার্স সাইট, স্কুল ব্যবস্থাপনা ওয়েবসাইট, অ্যাপ, ওয়্যাপ, বিজনেস সল্যুশনস ও এইচ আর এম এস নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
