২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন ফ্রিজের কম্প্রেসরে ৮ বছর গ্যারান্টি

ফ্রিজের কম্প্রেসারে ত্রুটি দেখা দিলে তা পরিবর্তনের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2015, 10:25 PM

Updated : 22 Aug 2022, 01:08 PM

ক্রেতা সুবিধা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সম্প্রতি কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়ালটনের প্রকৌশলীরা জানান, কম্প্রেসরে বড় ধরনের সমস্যা হলে রিপ্লেসমেন্ট বা নতুন কম্প্রেসার যুক্ত করতে হয়। কিন্তু ওয়ালটনের ক্ষেত্রে সাধারনত এ ধরনের সমস্যা হয় না। একজন গ্রাহক ১০ থেকে ১৫ বছর নির্বিঘ্নে ওয়ালটন ফ্রিজ ব্যবহার করতে পারেন।

ওয়ালটনের রেফ্রিজারেটর গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকেীশলী মো. মঈনুল হক জানান, তাদের সব মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজারে ব্যবহৃত কম্প্রেসরগুলো তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত কাঁচামালের সমন্বয়ে। বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি এবং ব্যবহারকারীদের আচরণ বা ব্যবহারের ধরণ বিবেচনায় নিয়ে আরও মানোন্নয়নের কাজ চলছে।

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের সহকারি পরিচালক প্রকৌশলী শাহরিয়ার রেজা জানান, ফ্রিজ হ্যান্ডলিং বা পরিবহন ও স্থানান্তরে সাবধানতা অবলম্বন করলে দীর্ঘদিনেও ওয়ালটন কম্প্রেসারের কোনো সমস্যা হয় না। নূন্যতম ৩০ ডিগ্রি পর্যন্ত কাত করা চলে ফ্রিজ। বিশেষ করে ফ্রিজের মাথার দিকটা উপরে রেখেই পরিবহন করা উচিত।