বুধবার স্পট মার্কেটে থাকবে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
কোম্পানি তিনটি হচ্ছে- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত।
এই তিন কোম্পানির শেয়ারের লেনদেন বুধবার ও পরদিন বৃহস্পতিবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।
কোম্পানির রেকর্ড ডেট রোববার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
