হজযাত্রীদের জন্য এয়ারটেলের রোমিং অফার
হজযাত্রীদের জন্য রোমিং অফার ঘোষণা করেছে টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।
সোমবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অফারের আওতায় হজযাত্রীরা ১৪ টাকা প্রতি মিনিট হারে বাংলাদেশ এবং সৌদি আরবের নম্বরে কথা বলতে পারবেন।
আর ইনকামিং কলরেট থাকবে ১৬ টাকা প্রতি মিনিট।
এছাড়া এসএমএস রেট থাকবে ৫ টাকা প্রতি মিনিট, যা স্বাভাবিক রেট থেকে ৮৫% কম বলে দাবি এয়ারটেলের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ পয়সা প্রতি কিলোবাইট রেটে ডাটা রোমিং এর সুবিধাও তারা দেবে।
আন্তর্জাতিক ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে এসব অফার উপভোগ করা যাবে বলে এয়ারটেল জানিয়েছে।
পোস্টপেইড গ্রাহকরা ৫০০০ টাকা আন্তর্জাতিক রোমিং সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন; প্রি-পেইডের ক্ষেত্রে *১২১*৭৭৭# ডায়াল করে রিচার্জ করা যাবে।
