সায়হাম কটনের বোর্ড সভা ২৭ অগাস্ট
২৭ অগাস্ট বোর্ডসভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন মিলস লিমিটেড।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ এপ্রিল শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর বিনিয়োগকারীদের সায়হাম কটন মিলস লিমিটেড ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ২০১২ সালে কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
